• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসা শান্তিগঞ্জ: শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন

আবদুর রহমান জামী / ৫৭ সময় :
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুম মাদ‍রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিভিন্ন অঞ্চলের উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিগণসহ স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীকে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে এক মোবারক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনের মূল কার্যক্রমের সূচনা হয়। উক্ত আয়োজনকে ঘিরে নানান আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ।

উদ্বোধনকালে মাদরাসা কমিটির সভাপতি ও সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা সৈয়দ মাছরুর আহমদ কাসেমীর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হাই ও হাফিজ মাওলানা সৈয়দ হাবীব সালেহ-এর যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে মাদরাসা শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন দরগাপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য নবপ্রতিষ্ঠিত রিয়াজুল উলুম মাদরাসার বিশেষ প্রয়োজন ছিলো তা আজ পূরণ হলো বলে আশা করছি।
ব্যাক্তি, সমাজ, দেশকে ইসলামের আলোয় আলোকিত করতে হলে দ্বীনি শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। একমাত্র দ্বীনি শিক্ষাই পারে সমাজ ও ব্যাক্তিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে। আর সেই শিক্ষা হতে হবে আল্লাহর উদ্দ্যেশে নবীর আদর্শগত শিক্ষা। যার মধ্যে মানবতার মুক্তির সকল নিয়ম-কানুন রয়েছে। মানব জাতির মেধা, মননশীলতা, বিবেক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের ক্ষেত্রে বিশ্বনবী রাসুলুল্লাহ (সাঃ) অত্যন্ত গুরুত্ব প্রদানের সঙ্গে সঙ্গে শিক্ষায় ব্যাপক পৃষ্ঠপোষকতাও দিয়েছেন।

এসময় গুরুত্বপূর্ণ আলোচনা করেন, জাউয়া দারুল হাদীস মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুস সুবহান, অত্র এলকার বিশিষ্ট মুরব্বি আলেম মাওলানা ইসকন্দর আলী, হযরত আয়েশা সিদ্দিকা রাঃ দারুল হাদিস মহিলা মাদরাসা সুনামগঞ্জের মুহতামিম মাওলানা শায়খ আনোয়ার হোসাইন, সৈয়দপুর শামছিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, ভাতগাঁও ছুরতুননেছা মহিলা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারী, অত্র মাদ্রাসার নাজিমে তালিমাত হাফিজ গিয়াস উদ্দীন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডুংরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম, ডুংরিয়া গ্রামের প্রবীণ আলেন মাওলানা আবুল কালাম, জয়কলস মাদরাসার পোষ্টপোষক ক্বারী সিরাজুল ইসলাম, পাথারিয়া মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুর রহীম, মাওলানা সৈয়দ রশীদ আহমদ, মাওলানা রমজান হোসাইন, টাকুরভোগ মাদরাসার মুহতামিম মাওলানা জাহাঙ্গীর খান,ওয়েজখালী মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আবদুল্লাহ, হাফিজ মাওলানা মানছুরুল হাসান, সুনামগঞ্জ আব্দুল জলীল মাদরাসার মুহতামি মাওলানা ত্বহা হোসাইন প্রমুখ।

এসময় মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি সৈয়দ রিয়াজ আহমদ’র লিখিত বক্তব্য পাঠ করে শুনিয়েছেন, উক্ত মাদরাসা নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হাই।

তিনি বলেন; শান্তিগঞ্জ শহরে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন বহুদিন ধরে লালন করে আসছিলেন এ অঞ্চলের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও দ্বীনপ্রেমী ব্যক্তিবর্গ। তাদের অক্লান্ত দাওয়াতি মেহনত, কুরআন-হাদিসের আলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা এবং একটি আদর্শ সমাজ গঠনের প্রত্যয় থেকেই এই প্রতিষ্ঠানের সূচনা। আজ এই মহতি মাহফিলে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সুনামগঞ্জের সেই সকল বরেণ্য আলেমদের, যারা এ অঞ্চলে দ্বীনের খেদমতে অসামান্য অবদান রেখেছেন; খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী (রাহ.), কুতবে বাঙাল আমিন উদ্দীন শায়খে কাতীয়া রহ., খলিফায়ে মাদানী মাওলানা শায়খ সৈয়দ তখলিস হোসাইন (রাহ.), খলিফায়ে মাদানী মাওলানা শায়খ সৈয়দ আব্দুল খালিক (রাহ.), খলিফায়ে শায়খে কৌড়িয়া শায়খুল হাদীস আব্দুল হান্নান শায়খে পাগলা (রাহ.) খলিফায়ে শায়খে কৌড়িয়া শায়খ আকবর আলী (রাহ.), সৈয়দপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা শায়খ সৈয়দ আব্দুল নূর (রাহ.) ও শায়খ আফসার উদ্দীন রহ. এছাড়াও অসংখ্য ওলি-আউলিয়া ও বুজুর্গ ব্যক্তিত্ব।

আবারো আজকের শুভ দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুম মাদরাসার ভূমি দাতাসহ সকল দাতাদের এবং আজকের মাদরাসার অস্হায়ী ভবনটিতে যারা পড়াশোনার ব্যবস্হা করে দিয়েছেন, তাদের আমরা কৃতজ্ঞ। আল্লাহ তা‘আলা যেন সকল দাতাদের দানকে কবুল করুন এবং তাদেরকে ও তাদের পরিবারকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

পরিশেষে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/