সোমবার-২০অক্টোবর স্থানীয় মজলিস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের আওতাধীন সরকারি মাদ্রাসা -ই-আলিয়া শাখা ২০২৫-২৬সেশনের শাখা পূর্ণ গঠন সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ সাইফুদ্দিন আহমেদ।
উক্ত শাখার সভাপতি হিসেবে মোঃ হাসিবুল ইসলাম কে সভাপতি এবং আবু জাফর হৃদয়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সমাপনী অধিবেশনে মনোনীত সভাপতি হাসিবুল ইসলাম’র সভাপতিত্বে আবু জাফর হৃদয় এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন; ইসলামী ছাত্র মজলিসের ঢাকা মহানগরের দক্ষিণ এর সেক্রেটারি মোঃ আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র মজলিস এর ঢাকা কলেজের সম্মানিত সভাপতি, সামিউল ইসলাম। সর্বশেষে শাখা সভাপতির বক্তব্য এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।




