সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।
২৮ অক্টোবর দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সাইফুল এবং সঞ্চালনা করে যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, প্রধান বক্তার বক্তব্য রাখেন; মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক; মোশাহিদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যমগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক,রায়হান উদ্দিন সোহেল।
আরো বক্তব্য রাখেন;
উপজেলা যুবদলের সদস্য;আব্দুল আলিম যুগ্ম আহ্বায়ক, মৌজ আলী তালুকদার, তাজুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক: রোকনুদ্দিন তালুকদার,যুগ্ম আহবায়ক মাহবুব,শ্রমিক দলের সভাপতি; আব্দুল জলিল,বংশীকুন্ডা দক্ষিণ যুবদলের সভাপতি: ইমরুল হক শান্ত, ছাত্রদলের যুগ্ম আহবায়ক, মাসুম আহমদ।
উপস্থিত ছিলেন;
মহিবুর রহমান মানিক,আব্দুল্লাহ আল নোমান, সুমন,শাহ নেওয়াজ আকন্দ,সাইদুল ইসলাম সেফুল, তোয়াসিন আহমেদ, রুকন খন্দকার, ইমরান,জাকারিয়া,সাইকুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে বলেন;
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




