রাজনীতি

জমিয়ত নেতা আলহাজ্ব নূরুল হক-কে স্বদেশ আগমনে উষ্ণ সংবর্ধনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ২ নভেম্বর ২০২৫ · ১১:৩৬ এএম

প্রবাস থেকে দেশের মাটিতে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক।

তাকে সংবর্ধনা জানাতে রবিবার (২ নভেম্বর) বিকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একপ্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জমিয়ত ও জমিয়তের অঙ্গসংগঠন।

২৪ এর গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছেন তিনি।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন “প্রবাসে থেকে দেশে এসে ছাতক-দোয়ারাবাসীর ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দেশ ও সমাজের উন্নয়নে ছাতক-দোয়ারবাসীকে সঙ্গে নিয়ে,জমিয়তের আদর্শের একজন খাদিম হিসেবে কাজ করে যেতে চাই।”
আয়োজনকারীদের বক্তব্যে উচ্ছ্বাস ছড়িয়ে তারা আশা প্রকাশ করেন,আলহাজ্ব নূরুল হক ভবিষ্যতে জনকল্যাণ মূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন এবং তরুণ প্রজন্মকে নেতৃত্বে অনুপ্রাণিত করবেন। প্রবাসে থেকেও তিনি এলাকার উন্নয়ন ও প্রগতির জন্য কাজ করে গেছেন, যা সমাজে দৃষ্টান্ত হয়ে আছে।

 

 

 

সম্পর্কিত সংবাদ