• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ছাতক-দোয়ারাবাজারে শোডাউনে নির্বাচনী উত্তাপ

আবদুর রহমান জামী / ১৮৬ সময় :
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
0-0x0-1-0-{}-0-0#

 

দেশের বিভিন্ন আসনে জমিয়ত মনোনয়ন প্রাপ্তদের দলীয় হাইকমান্ড থেকে মনোনয়ন নিশ্চিত হয়ে মাঠে জোরালোভাবে কাজ করছেন জমিয়ত প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ-৫ আসনেও চলছে ব্যাপক প্রচার প্রচারণা, সভা-সমাবেশ, গণমিছিল।

শহরে ছাদখোলা গাড়িতে শোডাউন করেছেন; ইউরোপ জমিয়ত নেতা আলহাজ্ব নূরুল হক। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় জাউয়াবাজার থেকে গোবিন্দগঞ্জ ও ছাতক পথসভা করে সর্বশেষ দোয়ারাবাজার উপজেলা কমপ্লেক্সের সামনে সুনামগঞ্জ জেলা জমিয়ত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে শোডাউনের সমাপ্তি ঘটে।
এসময় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নূরুল হক বলেন; “আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে ছাতক-দোয়ারাবাসীর অধিকার আদায়ের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন; ছাতকে শিল্পীনগরী হলেও প্রকৃত পক্ষে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত। ইতিপূর্বে যাঁর এই আসন থেকে নির্বাচিত হয়ে কেউই আমাদের অঞ্চলের উন্নয়ন কথা ভাবেননি। সবাই তাদের ব্যাংক ব্যালেন্স ভারি করেছে”।

নেতৃবৃন্দরা বলেন “ছাতক-দোয়ারার মানুষ দুঃখ-কষ্টের মধ্যে আছে। আমরা যে কোন পরিস্থিতিতে সামনে থেকে মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ। আমাদের খেজুর গাছ প্রতীকে আপনারা ভোট নিয়ে নূরুল হক ভাইকে সংসদে পাঠালে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন জন্য তিনি কাজ করবেন বলে আমরা ওয়াদা করছি।”

স্থানীয়দের মতে, এই শোডাউন সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি ও মাত্রা যোগ করেছে। বিশাল এই শোডাউন জমিয়তের সাংগঠনিক শক্তি ও জনগণের আস্থার প্রতিফলন ঘটিয়েছে। দিনভর শান্তিপূর্ণ এই শক্তিপ্রদর্শন ছাতক-দোয়ারাবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা ইসলামী মূল্যবোধ ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে জমিয়তের অগ্রযাত্রাকে আরও সুসংহত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/