শিক্ষা

পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইয়ুথ পাওয়ারের শিক্ষামূলক কার্যক্রম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ২৫ জুন ২০২৫ · ১০:১৩ এএম

••পটুয়াখালী প্রতিনিধি•••

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে পটুয়াখালী জেলার ইটবাড়িয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছে স্থানীয় সংগঠন ইয়ুথ পাওয়ার পটুয়াখালী।

সংগঠনের নেতৃত্বে কে. এম. জাহিদ হোসেন, যিনি একদল উদ্যমী তরুণদের সঙ্গে নিয়ে এই মহৎ কর্মকাণ্ড পরিচালনা করছেন। সংগঠনের সদস্য কুলসুম আক্তার নিজস্ব উদ্যোগে নিয়মিতভাবে ইটবাড়িয়া ইউনিয়নে বিনামূল্যে প্রায় ৩০ জন শিশুকে পাঠদান করে চলেছেন।

শিশুরা এখানে বাংলা, গণিত, ইংরেজি সহ প্রয়োজনীয় সব বিষয়ে শিক্ষা পাচ্ছে।
এধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষার সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। এলাকার মানুষ এই কার্যক্রমের প্রশংসা করছেন এবং আরও সম্প্রসারণের প্রত্যাশা করছে

সম্পর্কিত সংবাদ