আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এর মধ্যে আলোচনায় এসেছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন।
এই আসনে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মনোনীত প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন হলিয়ারপাড়া কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা ড. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ। সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা ও গণসমর্থনের বিচারে তাঁকেই এগিয়ে রাখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
জগন্নাথপুর-শান্তিগঞ্জের সাধারণ জনগণ, শিক্ষার্থী এবং আলেম সমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও এখনো তিনি আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি, তবুও স্থানীয়ভাবে বিপুলসংখ্যক মানুষ তাঁকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যদি অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ প্রার্থী হিসেবে মনোনয়ন পান, তবে সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। ফলে আসনটি সিলেট বিভাগের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সিলেট বিভাগের অন্যান্য আসনগুলোতেও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আঞ্জুমানে আল ইসলাহ-সমর্থিত প্রার্থীদের অংশগ্রহণ সিলেট অঞ্চলের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।
https://slotbet.online/