আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন।
তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় কাজী আলাউদ্দীন বলেন, অতীতে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং পুনরায় নির্বাচিত হলে আশাশুনির সব কাঁচা রাস্তা পাকা করা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, বিদ্যুৎ ব্যবস্থা ও বেড়িবাঁধ উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এসময় ইউনিয়ন বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ডা. জাহাঙ্গীর হোসেন টুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




