রাজনীতি

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোখলেসুর রহমান’র প্রথম শোডাউনেই চমক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ · ৫:০২ এএম

শনিবার (১৭ ই নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার থেকে বাগলী পর্যন্ত, পাড়া মহল্লায় রিক্সা প্রতীকের জনমত গড়ে তোলার লক্ষ্যে এক বিশাল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের “বাংলাদেশ খেলাফত মজলিস” কর্তৃক মনোনীত প্রার্থী মাটি ও মানুষের বন্ধু মাও. মোখলেছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাও: আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলভী এরশাদুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাও: আজিজুল ইসলাম,

বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাও:শাহ আলম কবির, এছাড়াও তাহিরপুর উপজেলার গণমান্য ব্যক্তিবর্গ এবং আলেম-লেখক সাংবাদিকসহ হাজারো জনতার উপস্থিতি ছিল।

শোডাউন ও নির্বাচনী গণসংযোগ শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।

সম্পর্কিত সংবাদ