আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের সমর্থনে শান্তিগঞ্জের জয়কলস মাদরাসা সংলগ্ন পয়েন্টে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তালহা আলম বলেন; আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক। এখানে আর কখনোই নব্য ফেরাউনের জন্ম হবে না। এদেশের জনগণ নিজের ভোট নিজে দেবে। ভোটের অধিকারের জন্য আর কখনোই রাজপথে নামতে হবে না।
আমি জগন্নাথপুর উপজেলা পরিষদে দুইবার নির্বাচন করেছি, আমি বিজয়ী হওয়ার পরেও আমার রেজাল্ট আটকে দেয়া হয়েছে।
তবুও আমি বিশ্বাস রাখি আল্লাহ সহায় থাকলে এবং আপনারা আমার পাশে থাকলে আগামীতে আমার নিশ্চিত ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন;
সমাজের মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে আমেরিকায় পড়াশোনা-চাকরি এবং আরামের জীবন ছেড়ে যখন মানুষের জন্য কাজ করেছি, তখন আমার প্রতি মানুষের হৃদয়ের অনেক গভীরে ভালোবাসা দেখতে পেয়েছি। এজন্য নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে হয়। এটাই একজন মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আপনারা আমাকে নির্বাচিত করলে, আপনার মূল্যবান ভোটের বিন্দু পরিমাণ অবমূল্যায়ন করবোনা ইনশাআল্লাহ।
আমি কথা দিলাম আজ যেভাবে আপনাদের সামনে আছি,আজীবন আপনার সাথে থেকেই কাজ করবো। যোগ্য নেতৃত্ব, সততা ও এলাকায় উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিত করতে আমাকে বিজয়ী করতে আপনাদের কাছে আহবান করছি।
এসময় উঠান বৈঠকে বক্তব্য রাখেন;
মাওলানা খলিলুর রহমান, হাফিজ আতিকুর রহমান, হাফিজ হুসাইন আহমদ,মাওলানা ওয়েছ আহমদ, মাওলানা আরিফ বিল্লাহ আনসার, মাওলানা আফাজ উদ্দিন প্রমুখ।




