রাজনীতি

পরিচিতি কম, প্রচারে এগিয়ে আলহাজ্ব নূরুল হক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ২২ নভেম্বর ২০২৫ · ৪:২১ পিএম

এলাকায় প্রার্থীর পরিচিতিও অল্প। কিন্তু দল ও প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ–উদ্দীপনার কমতি নেই। অল্প দিনেই পৌছে দিয়েছেন ছাতক-দোয়ারার প্রতিটি ঘরে। দিনরাত ক্লান্তিহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা ও ভোট প্রার্থনা নজর কেড়েছে সবার।

(২ নভেম্বর)সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরুল লন্ডন থেকে দেশে আসার পর থেকেই জমিয়ত কর্মীদের সাথে নিয়ে দিন-রাত জনসংযোগে চিত্র দেখা যাচ্ছে উভয় উপজেলায়। উল্লেখ্য গত (৩ নভেম্বর) উভয় উপজেলায় শতশত মোটরসাইক পিক-আপের মাধ্যমে হাজার হাজার কর্মীদের নিয়ে আনুষ্টানিক প্রচারণা শুরু হয়।

ছাতক উপজেলা জমিয়তের সহসভাপতি; মাওলানা ফখরুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে উভয় উপজেলার নেতা কর্মীদের সাথে নিয়ে, ছাতক-দোয়ারার প্রতিটি এলাকাতে ভোটারদের কাছে খেজুর গাছ প্রতীকের ভোট চান আলহাজ্ব নূরুল হক।
এ সময় একদল কর্মীকে লিফলেট বিতরণ করতে দেখা যায়। কারও কারও হাতে ছিল দলের প্রতীক খেজুর গাছের রেপলিকা। আর একদল কর্মীর হাতে মাইকে ছন্দের তালে উচ্চারিত হচ্ছে, ‘নীতির পরিবর্তন চাই’, ‘খেজুর গাছ প্রতীকে ভোট চাই’, ‘দুর্নীতি–দুঃশাসন রুখতে খেজুর গাছ প্রতীকে ভোট চাই’—এমন স্লোগানে এলাকা মুখর করে তোলেন জমিয়ত কর্মীরা।

জমিয়ত প্রার্থী ও নির্বাচনী প্রচারণা নিয়ে হয়; উপজেলা জমিয়তের সহসভাপতি; মাওলানা সাইদুজ্জামান আল হায়দার,
সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান,সাংগঠনিক সম্পাদক; মাওলানা আলী আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি; মাওলানা গৌছ উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক, মাও. জিয়া, যুব জমিয়তের সাধারণ সম্পাদক; মাও. ইব্রাহিম খলিল, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সভাপতি;মাওলানা আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক, মাওলানা শফিকুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক; মাওলানা গিয়াস উদ্দিন’র সাথে কথা হলে তারা বলেন; “ছাতক-দোয়ারায় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আলহাজ্ব নূরুল হক ভাইয়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই আশা করছি, সুনামগঞ্জ-৫ আসনে আমরা ভালো ভোট পাব।’ নিছক জয়-পরাজয় নয়, ইসলামি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জমিয়ত সংসদে যেতে চায়। তাই আমরা বিশ্বাস করি আলহাজ্ব নূরুল হক ভাইকে সংসদে পাঠালে ছাতক-দোয়ারায় ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ”।

  • নির্বাচন বিষয়ে কথা হয় প্রার্থী আলহাজ্ব নূরুল হক’র সঙ্গে। তিনি বলেন, “ভোটারদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। নির্বাচনী প্রচার–প্রচারণায় এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হইনি। কর্মী ও সমর্থকেরা নিরলসভাবে পরিশ্রম করছে। ইতিমধ্যে তা ভোটারদের নজর কাড়তে সক্ষম হয়েছে।’ জমিয়ত আমাকে মনোনয়ন দিয়েছে, আমি সংসদে গেলে ইনসাফ ভিত্তিক উন্নয়নেরর ছাতক-দোয়ারা গড়ে তুলব”।

সুনামগঞ্জ-৫ আসনের একাধিক সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি না থাকলেও প্রচার–প্রচারণায় বিএনপির প্রার্থীর পরেই খেজুর গাছের অবস্থান। পাড়া-মহল্লা থেকে মূল সড়ক প্রায় সব জায়গাতেই খেজুর গাছ প্রতীকের পোস্টার চোখে পড়েছে।

এ প্রসঙ্গে ছাতকের স্থায়ী বাসিন্দাদের অনেকেই বলেছেন, ‘এখন পর্যন্ত যা বুঝতে পারছি ধানের শীষের ও খেজুর গাছের মধ্যেই ভোটের মূল লড়াই হবে। প্রচারণার দিক থেকেও ধানের শীষের পরপরই খেজুর গাছের অবস্থান।’

 

সম্পর্কিত সংবাদ