• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

শান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী মেলা

অক্ষর ডেস্ক / ১৫৯ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান। সভা পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আফসানা মিমি, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অনিক সেন ও খামারি মাহমুদুল হাসান।

দিনব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিরা ১৮টি স্টল নিয়ে অংশ নেন। শেষে স্টল মূল্যায়ন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারিদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/