• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শান্তিগঞ্জ মডেলের উদ্ভাবক ইউএনও সুকান্ত সাহাকে দরগাপাশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা

আবদুর রহমান জামী / ১০৮ সময় :
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

প্রাথমিক শিক্ষায় নতুন পরীক্ষা পদ্ধতি ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ও শান্তিগঞ্জ মডেল জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করায় এর উদ্ভাবককে এ সংবর্ধনা দেওয়া হয়।

দরগাপাশা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। সংবর্ধিত ব্যক্তির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর। সভায় আরো বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এএলজি জামান চৌধুরী, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাস, ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক আলী, আবুল হাসান, ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেবা পাল, সমাজকর্মী মুরাদ আহমদ চৌধুরী, ফরিদ গাজী, ছালিক আহমদ, শ্যামল চৌধুরী, জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হাফসা আক্তার লিমা ও ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুনুর রশীদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন ইউপি সদস্য ললিত মোহন দাস। এর আগে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ফুলেল শুভেচ্ছায় সিঁক্ত হন সুকান্ত সাহা।

অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য নোহান আরেফিন নেওয়াজ, আবদুর রহমান জামীসহ দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/