ফরিদগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা ও সুস্থতার জন্য, আলহাজ্ব এম এ হান্নানের পক্ষ থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে আলহাজ্ব এম.এ হান্নানের পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মঞ্জিল হোসেন পাটোয়ারীর নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইউনুছ বেপারী, জেলা মৎস্যজীবী দলের প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, সাইফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব আমেনা বেগম, যুগ্ন আহবায়ক ফারজানা আক্তার, পৌর মহিলা দলের আহবায়ক আলেয়া বেগম, ইউনিয়ন মহিলা দলের বিলকিস, পারুল প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জিল হোসেন বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এম.এ হান্নান প্রতিবন্ধী গরিব-অসহায় মেহনতী মানুষের একমাত্র বন্ধু। তিনি সব সময় গরীব অসহায় মেহনতী মানুষের কথা চিন্তা করেন। তিনি শীত আসলে শীতবস্র, ঈদ উপহার, কৃষকের মাঝে সার, বীজ বিতরণ করেন। তিনি কোন এমপি মন্ত্রী বা চেয়ারম্যান হন নাই। তিনি আরো বলেন; দীর্ঘ ২৫ বছর যাবত আপনাদের সেবা করেছেন, আপনারা তার জন্য একদিন কষ্ট করবেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আসলে উনাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/