• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

ডাকসু–মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যৌথ মতবিনিময় সভা: ইতিহাস সংরক্ষণ ও শিক্ষার্থী উন্নয়নে নতুন দিগন্ত

জিএম রাশেদ : স্টাফ রিপোর্টার / ১৭৮ সময় :
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, যেখানে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক। ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এজিএস মুহা. মহিউদ্দিন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনীম জুমা, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, কমনরুম–রিডিং রুম–ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম, আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ— মিফতাহুল মারুফ, রায়হান উদ্দিন, আনাস ইবনে মুনির, শাহিনুর রহমান ও রাইসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান ডিভিশনের বিভিন্ন প্রকল্প পরিচালকবৃন্দ এবং অতিরিক্ত সচিব মহোদয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর উদ্যোগে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত বিভিন্ন প্রকল্প গ্রহণের প্রস্তাব উত্থাপন করা হয়। ডাকসুর প্রতিনিধিবৃন্দ তাদের প্রস্তাবনায় নতুন গবেষণা ক্ষেত্র উন্মোচন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল— মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের মাধ্যমে ইন্টার্নশিপ ও বিভিন্ন প্রকল্পে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি; ডাকসু ও মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা; মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও তা ব্যবহার করে সংঘটিত অপরাধ নিয়ে তথ্যভিত্তিক ডকুমেন্টারি নির্মাণ; ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তকরণ ও রেজিস্ট্রেশন বাতিল প্রক্রিয়া জোরদার; জাতীয় দিবসসমূহ যৌথভাবে উদযাপনের প্রস্তাব; বীরাঙ্গনাদের ইতিহাস সংরক্ষণ; জুলাই কন্যাদের নথিভুক্তিকরণ ও ইতিহাস রক্ষা; বিভিন্ন গবেষণা ও প্রকাশনা কার্যক্রমে সহযোগিতা; এবং অঞ্চলভিত্তিক জুলাই গণঅভ্যুত্থানের গল্প আর্কাইভ তৈরির উদ্যোগ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেন, দেশের ইতিহাস সংরক্ষণে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অপরিহার্য। তিনি ডাকসু ও মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এসব প্রকল্প বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের গবেষণা, ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ের কাজে যুক্ত করার মাধ্যমে ইতিহাসচর্চাকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দেন।

সভাটি ভবিষ্যতের যৌথ কর্মপরিকল্পনার রূপরেখা তৈরির মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/