৩৭ দিনের বিলাদুল হারামের স্মৃতিময় সফর শেষে দেশে ফিরেছেন খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুফতি আব্দুর রহমান কফিল (আবির সাবীল) হাফি.।
বায়তুল্লাহ ও মদীনা মনোয়ারার ছায়ায় কাটানো এই সফর শেষে সিলেট পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করেন পরিবার, ঘনিষ্ঠজন ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সফর শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক অনুভূতিময় বার্তায় তিনি বলেন, “মনে হচ্ছে এই তো মাত্র সেদিন বায়তুল্লাহর ছায়ায় পা রেখেছিলাম, অথচ চোখের পলকে সময়গুলো পেরিয়ে গেল। কালো গিলাফ ও সবুজ গুম্বুজকে বিদায় জানানো কতটা কষ্টের, তা কেবল অনুভবের বিষয়।”
তিনি আরও জানান, সফরে বহু প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আবার অনেকের সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণ হয়নি। সবার আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাক্ষাতের প্রত্যাশা রাখেন।
মদীনা শরীফের বিমানবন্দর থেকে ফিরে যাওয়ার আগে দোয়া করে বলেন, “আল্লাহ যেন সবাইকে বায়তুল্লাহর জিয়ারত ও মদীনাহ সফরের তাওফিক দেন।”
খিদমাহ ব্লাড ব্যাংক ও অন্যান্য সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে ।




