ছাতকের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া গাগলাজুর’র ৫২ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) জামেয়া মাঠে সকাল ১০ টা শুরু হয়ে বাদ ফজর আখেরী দোয়ার মাধ্যমে শেষ হয়।
জাউয়া দারুল হাদিস মাদরাসার মুহতামিম শায়খ আব্দুস সোবহান ও গাগলাজুর মাদরাসা সাবেক মুহতামিম মাওলানা আব্দুল মোক্তাদির ও মাওলানা গোলাম কিবরিয়ার পৃথক পৃথক সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষাসচিব মাওলানা মনিরুল ইসলাম এর পরিচালনায় সম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করেন; হযরত মাওলালা ফজলুর রহমান খান-বানিয়াচং, হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী-খুলনা,মাওলানা সা’দ আমীন-বরুনা,মুফতি মাহমুদুল হাসান কাশেমী-বি-বাড়ীয়া প্রমূখ। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।
বক্তারা বলেন, ইসলামী শিক্ষা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আর এ দ্বীনি শিক্ষা অর্জনের একমাত্র মাধ্যম-ই হচ্ছে মাদারিসে কওমিয়া। বক্তরা ইসলামী শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
মাদরাসার সম্মেলনকে সফল ও সার্থক করায় জামেয়া পরিচালনা কমিটির পক্ষে; মুহতামিম মাওলানা কামাল উদ্দীন ও প্রবাসী মুহতামিম শায়খ জুবায়ের আহমদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং যারা সহযোগিতা করেছেন ও সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।




