ছাতকের ঐতিহ্যবাহী জামেয়া লুৎফিয়া গাগলাজুর মাদরাসায় বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ ডিসেম্বর শনিবার মাদরাসার ৫২ তম বার্ষিক ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন;
জাউয়া দারুল হাদিস মাদরাসার মুহতামিম শায়খ আব্দুস সোবহান, সাবেক মুহতামিম মাওলানা আব্দুল মোক্তাদির ও সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম কিবরিয়া,সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা শায়খ আব্দুর রহমান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মনিরুল ইসলামের পরিচালনায় গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন; শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান-বানিয়াচংগী, মাওলানা আব্দুল মান্নান উসমানী-খুলনা, মাওলানা সা’দ আমিন-বরুণা, মুফতি মাহমুদুল হাসান কাসেমী-বি-বাড়ীয়া প্রমুখ।
দ্বীনি ভাই-বোনদের প্রতি আহবান জানিয়ে মাদরাসার মুহতামীম মাওলানা কামাল উদ্দীন এবং শিক্ষা সচিব মাও. মনিরুল ইসলাম বলেন: আপনাদের এই জামেয়া গাগলাজুর মাদরাসা প্রতিষ্ঠলগ্ন হতে জাতি ও দ্বীনের খেদমত করে যাচ্ছে। হাজার হাজার তালিবে ইলম এখানে ইলমেদ্বীন অর্জন করে দেশ-বিদেশে দ্বীনের খেদমত করে যাচ্ছে। তৈরি হয়েছেন এখান থেকে বহু হাফেয, আলেম, মুফতী ও মুহাদ্দিস।
আপনারা জেনে আনন্দিত হবেন; প্রতিবছরের ন্যায় এবছরও জামেয়া লুৎফিয়া গাগলাজুর মাদ্রাসায় আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ,নেজামুল মাদারিস সুনামগঞ্জ ও বেফাকুল মাদারিস বাংলাদেশ বোর্ড সমুহের অধীনে ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে ১৫ জন মুমতাজ (G.A+) ২৭ জন ১ম বিভাগ ১৫ জন ২য় বিভাগ ১৭ জন ৩য় বিভাগে উত্তীর্ণ হয়ে সফলতার ধারা অব্যাহত রেখেছে।
নেজামুল মাদারিস সুনামগঞ্জ বোর্ডের অধীনে মুতাওয়াসসিতাহ ২য় বর্ষে সারা বোর্ডের ১ম স্থান অধিকার করেছে মোঃ নাঈম আহমদ। তাকে ১ম পুরস্কার ২০০০০/- টাকা দিয়ে পুরস্কৃত করেছেন; মাদরাসার প্রবাসী মুহতামীম মাওলানা শায়খ জুবায়ের আহমদ। এবং বোর্ডের পক্ষ থেকে ১টি আরবি অভিধান ও-১৬০০/- আরো ১৪ টি পুরস্কার জনপ্রতি-১০০০ হাজার করে পুরস্কৃত করেছেন গাগলাজুর গ্রামের কামাল আহমদ। এবং বোর্ডের পক্ষ থেকে নির্ধারিত ৯০০/ -সর্বোপরি পাশের হার ৮৯.৪১%।
এই ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সুদৃষ্টি কামনা করছি।।
https://slotbet.online/