• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৯৭নং টাউন জৈনকাঠী প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ

রিপোর্টার নাম : / ২৩৫ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

◑◑তাইজুল ইসলাম◑◑ পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর ১৯৭নং টাউন জৈনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনুষ্ঠিত হলো একটি অনন্য মানবিক কর্মসূচি। সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালী স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে এই প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও আনন্দ ছড়িয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে এতিম ও দরিদ্র শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি, সাবান বিতরণের মাধ্যমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়।
শিশুদের সুরক্ষা ও আত্মসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘গুড টাচ ও ব্যাড টাচ’ বিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামটিকে আরও আনন্দদায়ক করতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, যা শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহের জোয়ার এনে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন সুলতানা। সভাপতিত্ব করেন তামান্না আক্তার।

এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য নীরব এশা হাওয়া নাফিজ অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ করেন।
এই মানবিক কার্যক্রমের আর্থিক সহযোগিতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুশফিকুর রহিম, যিনি বরাবরের মতোই সমাজ উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং শিশুদের মধ্যে সচেতনতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/