ধর্ম

নূরানী ও হাফিজি মাদরাসা: ইসলাম প্রচারের চমৎকার এক মাধ্যম -সাইয়্যিদ আসজাদ মাদানী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ · ৭:৫১ পিএম

শান্তিগঞ্জের ঐতিহ্যবাহী রওজাতুল কুরআন হাফিজিয়া মাদরাসার-৫ম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
হাজার হাজার উলামা-মাশায়েখ ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় নতুন এক আমেজের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (১৩ ডিসেম্বর ) সকাল-১০ টার পর থেকে শুরু হয় মাদরাসার ছাত্র-ছাত্রীদের শিশু শিক্ষা প্রদর্শনী। মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন; আওলাদে রাসুল সা. স্যাইয়িদ আসজাদ মাদানী-ভারত।

শায়খ আব্দুল হান্নান গণেশপুরী,শায়খ মেরাজুল হক মাযহারী-ঢাকা,শায়খুল হাদিস সৈয়দ আব্দুর রাজ্জাক-সৈয়দপুরী,মুফতী মাহমূদ হাসান-গুনবী,মাওলানা নূরুল হক-নবীগঞ্জী, হাফিজ মাওলানা আলী ওয়াক্কাস প্রমুখ।

সন্ধ্যার পর মূল আলোচনা শুরু হলেও বাদ জুহর আওলাদের রাসুলের বয়ান শোনার জন্য কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদরাসা মাঠ।

রওজাতুল কুরআন মাদরাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল সফল ও বাস্তবায়ন করায় উপস্থিত মুসল্লীয়ানে কেরামদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন; মাদরাসা মুহতামিম মাওলানা আজীর উদ্দীন। তিনি বলেন- এ বিশাল মাহফিল আমাদের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, পরম করুনময় মহান আল্লাহর রহমত আপনাদের সর্বাত্মক সহযোগিতার ও দোয়ার কারণে বৃহত্তম মাহফিল আঞ্জাম দেয়া সম্ভব হয়েছে। আগামীতেও ধারাবাহিক মাহফিল আয়োজনে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

সম্পর্কিত সংবাদ