• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন

মো: সাইদুর রহমান জিয়া / ২৪২ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হয় । মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারের আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়সহ থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল এবং ছাত্র-ছাত্রীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টা থেকে উপজেলা সদরের বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় রায়ের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন এবং উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩টা মিনিটে ভলিবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মধ্যনগর উপজেলা এবং সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা উপজেলা প্রশাসন বনাম মধ্যনগর উপজেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/