ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী এলাকায় ভোটের আমেজ তৈরি হয়েছে। এরই মধ্যে আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) সহ বিভিন্ন দল নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পরপরই নির্বাচনী মাঠ চাঙ্গা হয়ে উঠছে। ভোটারদের মন পেতে প্রার্থী এবং কর্মী-সমর্থকরা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন।
নির্বাচনের এ আবহে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে এবিপার্টি কর্তৃক (ঈগল মার্কায় মনোনয়ন দিয়েছে সৈয়দ তালহা আলমকে। মনোনয়ন দেওয়ার পর থেকে শান্তিগঞ্জ-জগন্নাথপুরে নেতাকর্মীরা সৈয়দ তালহা আলমকে বিজয়ী করার জন্য নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।
তারই অংশ হিসেবে সৈয়দ তালহা আলমের সমর্থনে ও ঈগল পাখি প্রতীককে বিজয়ের লক্ষ্যে বুধবার (১৭ ডিসেম্বর) ১৫ সদস্যর একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
উক্ত সভায় পশ্চিম বীরগাও ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিনকে প্রধান উপদেষ্টা ও মাও. মাওলানা হোসাইন আহমদকে আহ্বায়ক ও হাফিজ হোসাইন আহমদকে সদস্য করে ১৫ সদস্যর কমিটি গঠন করা হয়েছে।
https://slotbet.online/