ধর্ম

নগদীপুর ছয়হাড়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসার-৪২ তম বার্ষিক মাহফিলে মুসল্লির ঢল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ · ১১:২৪ এএম
  1. খলিফায়ে বর্ণভী রহ. এর খলিফা শাখয় মিন্নত আলী রহ. স্মৃতি বিজরিত ‘নগদীপুর ছয়হাড়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসার’-৪২ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।

২০ ডিসেম্ভর (শনিবার) বাদ জুহর থেকে শুরু হয় বয়ান। অল্প সময়ের মধ্যেই পুরো মাহফিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বিভিন্ন অঞ্চলের হাজার হাজার আলেম-ছাত্রের সঙ্গে বিপুলসংখ্যক মুসল্লি দিনভর সম্মেলনে অংশ নেন।

মাহফিলে শায়খ তাহির আহমদ দৌলতপুরী,শায়খ হিফজুর রহমান-বাসুরী, লন্ডনপ্রবাসী আলহাজ্ব আব্দুল করীম’র সভাপতিত্বে; মাওলানা ছাদিকুর রহমান ও মুফতি সিরাজুল ইসলাম’র যৌথ সঞ্চালনায়; প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন; ওলি ইবনে ওলি মুফতি ওলিউর রহমান-বর্ণভী,শায়খ ছাদিকুর রহমান-চন্ডিপুরী,মুফতি মঞ্জুর রশীদ আমিনী-সিলেট, মুফতি মিনহাজুল ইসলাম আরিফী-ঢাকা, মাওলানা রুহুল আমীন-পাইকাপন,হাফিজ মাওলানা আমিরুল ইসলাম-সাহেবজাদায়ে নগদীপুরী,মাওলানা কুতুব উদ্দীন-রাজাপুরী,মাওলানা মাহদী আল হাসান-জামালগঞ্জী, হাফিজ সালেহ আহমদ প্রমুখ।

মাদ্রাসার মুহতামিম মাওলানা ছাদিকুর রহমান বলেন,ইসলামি শিক্ষাকে এগিয়ে নিতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি। ভবিষ্যতে মাদ্রাসাটিকে আরও সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ওয়াজ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, ছাত্রীরা ও এলাকাবাসী উপস্থিত থেকে মাদ্রাসার অগ্রগতি ও সফলতার জন্য দেশ-বিদেশের সকলের জন্য দোয়া করে,
বাদ ফরজ আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত সংবাদ