• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আনন্দঘন পরিবেশে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

অক্ষর ডেস্ক: / ১০২ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাত ৮টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার যেহীন আহমেদ একাডেমি প্রাঙ্গণে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

নৈশভোজটি এক পর্যায়ে সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। হাসি-আড্ডা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উপস্থিত সাংবাদিকরা উৎসবমুখর সময় কাটান।
রাত ৯ টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল তালুকদার-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এখলিছ খান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মো. বশির আহমেদ, প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের সদস্য লিংকন তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান এবং কার্যকরী কমিটির সদস্য নোহান আরেফিন নেওয়াজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াস আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হৃদয়, কার্যকরী কমিটির সদস্য আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ, মামুন আহমেদ, আবদুর রহমান জামী, তোফায়েল আহমেদ, সোলাইমান আহমদ কামরান, আব্দুল মমিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা শান্তিগঞ্জ প্রেসক্লাবের ঐক্য, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলার সৌদি আরব প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক মো. এখলিছ খান ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মো. বশির আহমেদকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/