সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রতীক ধানের শীষের দলীয় মনোনয়নপত্র পেয়েছেন জননেতা জনাব আনিসুল হক।
আজ দুপুরে রাজধানীর গুলশানস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর হাতে এই মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপত্র হস্তান্তর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সুনামগঞ্জ -১ (মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর-জামালগঞ্জের) নেতাকর্মীরা উপস্থিত থেকে জননেতা আনিসুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মনোনয়নপত্র গ্রহণের পর আনিসুল হক বলেন, সুনামগঞ্জ-১ আসনের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করবেন। দলের ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত দলীয় নেতাকর্মীরা জানায় আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
https://slotbet.online/