রাজনীতি

নিজেস্ব ভোট আছে, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী : সৈয়দ তালহা আলম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ · ১২:২৮ পিএম

সুনামগঞ্জ-৩ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম বলেছেন, আমি জনগণের প্রার্থী। এই আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় আমার নিজেস্ব একটি ভোট ব্যাংক রয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ-জগন্নাথপুরের গ্রাম-গঞ্জে কাজ করে যাচ্ছি। করোনা কাল, বিগত বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনগনের সেবায় নিয়োজিত ছিলাম। এখনো তাদের সাথে আছি। আশা করি সবদিক বিবেচনায় জনগন আমাকে নির্বাচিত করবেন।

সোমবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছে মনোনয়ন জমা দানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তালহা বলেন, আমরা জুলাই স্পিরিটে বিশ্বাস করি। বাংলাদেশের স্বপক্ষের শক্তি হিসেবে আগামী দিনে সুনামগঞ্জ–৩ আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই—যেখানে ন্যায়, সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।

মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি নান্নু মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেকউদ্দিন, জয়কলস ইউনিয়নের হাফিজ আতিকুর রহমান, ২৪-এর জুলাই যোদ্ধা মহুয়া আক্তার কলি ও ব্যবসায়ী সারোয়ার আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে দুপুরে জগন্নাথপুর উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

সম্পর্কিত সংবাদ