রাজনীতি

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন এডভোকেট ইয়াসীন খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ · ২:০৯ পিএম

 

সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. বরকত উল্ল্যার কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক প্রিন্সিপাল আব্দুল কবির, প্রস্তাবকারী মোহাম্মদ কবীর উদ্দিন, সমর্থনকারী কাজী নুরুল হক, জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমান, নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন ও শান্তিগঞ্জ উপজেলা আমীর হাফিজ আবু খালিদ।

সম্পর্কিত সংবাদ