ছাতক উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাঃ মহিলা টাইটেল মাদরাসার ২৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
মাহফিলে ধারাবাহিক ভাবে সভাপতিত্ব করেন;শায়খুল হাদিস শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক-সৈয়দপুরী, অত্র মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমে তা’লিমাত; মাওলানা হুসাইন আহমদ,অত্র মাদরাসার শায়খুল হাদীস; মাওলানা হুসাইন আহমদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে মহিলাদের পর্দার মাধ্যমে শুরু হওয়া এ মাহফিল মধ্যেরাত পর্যন্ত ধারাবাহিক ভাবে কুরআন হাদিসের আলোকে নসিহত পেশ করেন; মুফতি মেরাজুল হক মাযহারী-ঢাকা, মাওলানা জাফর আহম হেলালী-ঢাকা, মাওলানা নূরুল হক-নবীগঞ্জী,মাওলানা মাহমুদুল হাসান-নরসিংদী, মাওলানা মঞ্জুর রশীদ আমিনী-সিলেট,মাওলানা আহমদ আলী-ইমাম ও খতিব ঝিগলী কেন্দ্রীয় মসজিদ সহ স্হানীয় উলামায়ে কেরাম।
মাহফিলে বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনের আহবান জানিয়ে বলেন, বিশ্বে অশান্তির একমাত্র কারণ ধর্মের প্রতি উদাসিনতা এবং ধর্মবিরোধী কার্যকলাপে বক্তারা বলেন, মহান আল্লাহপাকের একত্ববাদ এবং বিশ্বনবী (সা.)-এর নীতি, আদর্শকে আকড়ে ধরে শান্তির জীবন এবং পরকালিন মুক্তি অর্জন করতে হবে। বক্তারা বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার আধুনিকতার নামে ধর্মহীন পাশ্চাত্য শিক্ষা আমাদের ধ্বংস ডেকে আনছে। তাই, অশান্ত এ পৃথিবীতে মুসলিম উম্মাহ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠাতায় কওমী মাদরাসা শিক্ষার বিকল্প নেই।
মাহফিল শেষে মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আলী ওয়াক্কাছ উপস্থিত মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন;
আপনারা অনেক দূরদূরান্ত থেকে কষ্ট করে দ্বীনি মাহফিলে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের যথাযথ খেদমত করতে পারিনি বলে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।দেশ-প্রবাস থেকে যারা মাদরাসায় বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন; সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,আপনার সার্বিক সহযোগিতার কারণে এই মাহফিলের আয়োজন করা সম্ভব হয়েছে। আগামীতে যেন আরো সুন্দর ভাবে মাহফিলের আয়োজন করতে পারি আল্লাহ পাকের দোয়া ও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।।




