ধর্ম

জামিয়া ইসলামিয়া দারুল উলূম ভাতগাঁও মাদরাসার-৫২ তম ওয়াজ মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ · ৪:২৯ পিএম

 

ছাতক উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম ভাতগাঁও মাদরাসার-৫২ তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করেন; আমেরিকার প্রবাসী মাও. জামিলুল হক। বৃহস্পতিবার (১ লা জানুয়ারি) বাদ জুহর থেকে শুরু হয়ে উক্ত মাহফিল মধ্যেরাত পর্যন্ত ধারাবাহিক ভাবে কুরআন হাদিসের আলোকে নসিহত পেশ করেন;

শায়খ আব্দুল হান্নান-গণেশপুরী, শায়খ বদরুল আলম-দোয়ারা চন্ডিপুরী,মাওলানা জাফর আহম হেলালী-ঢাকা, মাওলানা মাহমুদুল হাসান কাসেমী-ঢাকা,মুফতি শামছুল ইসলাম-পাঠালী, মাওলানা নূরুল আমীন আহমদী-নেত্রকোনা, মাওলানা ইব্রাহিম বিন লোকমান-কিশোরগঞ্জী প্রমুখ।

মাহফিলে বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনের আহবান জানিয়ে বলেন, বিশ্বে অশান্তির একমাত্র কারণ ধর্মের প্রতি উদাসিনতা এবং ধর্মবিরোধী কার্যকলাপে বক্তারা বলেন, মহান আল্লাহপাকের একত্ববাদ এবং বিশ্বনবী (সা.)-এর নীতি, আদর্শকে আকড়ে ধরে শান্তির জীবন এবং পরকালিন মুক্তি অর্জন করতে হবে। বক্তারা বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার আধুনিকতার নামে ধর্মহীন পাশ্চাত্য শিক্ষা আমাদের ধ্বংস ডেকে আনছে। তাই, অশান্ত এ পৃথিবীতে মুসলিম উম্মাহ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠাতায় কওমী মাদরাসা শিক্ষার বিকল্প নেই।

মাহফিলে উপস্থিত মুসল্লীদের সামনে,মাদরাসার মুহতামিম মাওলানা সুহাইল আহমদ সুহেল বিগত বছরের আয়-ব্যয় এর প্রতিবেদন পাঠ করে, আগামী বছরের পরিকল্পনা কথা জানিয়ে তিনি বলেন;
দেশ-বিদেশের সকলের সার্বিক সহযোগিতার কারণে আমরা এতো দুর এগুতে সক্ষম হয়েছি।আজকের এই মাহফিলে আপনারা অনেক দূরদূরান্ত থেকে কষ্ট করে দ্বীনি মাহফিলে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের যথাযথ খেদমত করতে পারিনি বলে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
এবং দেশ-প্রবাস থেকে যারা মাদরাসায় বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন; সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আপনাদের সার্বিক সহযোগিতার কারণে এই মাহফিলের আয়োজন করা সম্ভব হয়েছে। আগামীতে যেন আরো সুন্দর ভাবে মাহফিলের আয়োজন করতে পারি আল্লাহ পাকের কাছে দোয়া করি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।।

সম্পর্কিত সংবাদ