রাজনীতি

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা 

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ৩ জানুয়ারি ২০২৬ · ১১:১৮ এএম

 

সুনামগঞ্জ-১ ( তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আনিসুল হকের দাখিল করা মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ রা জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আনিসুল হকের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
এর আগে নির্ধারিত সময়ে তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রে কোনো ধরনের অসঙ্গতি না পাওয়ায় তা বৈধ হিসেবে গৃহীত হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর আনিসুল হক বলেন, আমি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সুনামগঞ্জ-১ আসনের জনগণকে সঙ্গে নিয়ে আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।

সম্পর্কিত সংবাদ