• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী

শান্তিগঞ্জে বশির আহদের মৃত্যুতে শোক ও ইফতার মাহফিল

আবদুর রহমান জামী / ৮৫ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া আলিম মাদ্রাসার দারুল ক্বেরাত শাখার দাতা আলহাজ্ব বশির আহমদ’র মৃত্যুতে শোক প্রকাশ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, আমরিয়া মাদ্রাসা শাখা কমিটি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় আমরিয়া মাদ্রাসার সভাকক্ষে এই শোক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় সভাপতিত্ব করেন দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, আমরিয়া আলিম মাদ্রাসা শাখা কেন্দ্রের সভাপতি জনাব নাজমুল হোসাইন।
আমরিয়া মাদরাসার শিক্ষক সজিবুর রহমান সজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য দেন বশির আহমদের ছোট ভাই মোহাম্মদ ফখরুল আম্বিয়া, ছেলে মনজুর আহমদ ও আফসান আহমদ।

বক্তব্যে বক্তারা বলেন, বশির আহমদ সুদূর প্রবাসে থেকেও দেশের প্রতি তাঁর অনেক মায়া ছিলো। তিনি ইসলামী মূল্যবোধ ও দ্বীন ইসলামের প্রচারে নিরলস কাজ করে গেছেন। মসজিদ-মাদরাসা, এতিম খানা, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজে কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন মরহুম বশির আহমদ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার খামিছ জামাতের ছাত্র শাকিল আহমদ এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ছাদিক উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- মাও. জয়নাল আবেদীন, মুহিবুর রহমান, আশিকুর রহমান, আবু সাইদ, মোহাম্মদ হাসান, আশিকুর রহমান, মানিক মিয়া, শিব্বির আহমদ, শিহাব উদ্দিন,

ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কবির,তাজুল ইসলাম আয়াজুল,দিলোয়ার হোসেন,আফাজ উদ্দিন প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/