• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

ইয়ুথ পাওয়ার পটুয়াখালী গলাচিপা উপজেলা টিমের শীতবস্ত্র বিতরণ

তাইজুল ইসলাম: পটোয়াখালী / ১১৪ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলা-র বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে ইয়ুথ পাওয়ার পটুয়াখালী গলাচিপা উপজেলা টিম।
“ইয়ুথ পাওয়ার পটুয়াখালী গলাচিপা উপজেলার টিমের একটু উষ্ণতা ছড়িয়ে দিতে”—এই শ্লোগানকে সামনে রেখে শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপজেলা টিম লিডার আল আমিন ইসলাম তাইজুল বলেন, “শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইয়ুথ পাওয়ার পটুয়াখালী গলাচিপা উপজেলা টিম সবসময় মানবিক কাজে পাশে থাকতে চায়।”
এছাড়াও সরকারি টিম লিডার সাইফুল ইসলাম রবি বলেন,
“এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তরুণদের মানবিক কাজে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।”
এ সময় সংগঠনের সক্রিয় সদস্য রনকুল ইসলাম, ফাতিন আহমেদ, তুহিন ও অনিক ইসলাম উপস্থিত ছিলেন।

সদস্যরা বলেন, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইয়ুথ পাওয়ার পটুয়াখালী গলাচিপা উপজেলা টিমের প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব এবং সকলের সহযোগিতায় আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই।”
স্থানীয়রা সংগঠনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/