• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সরিষাবাড়িতে মহান মে দিবস উদযাপন শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

অক্ষর ডেস্ক: / ৮১ সময় :
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

‘তাকওয়া অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইফতার ও দোয়া মাহফিল করেছে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলওয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর পেশাজীবী জামায়াতের আমীর এড. ইয়াসীন খাঁন। প্রধান অতিথির বক্তব্যে রমজানের তাৎপর্য নিয়ে কথা বলেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির শান্তিগঞ্জ  উপজেলা শাখার সভাপতি আফসার উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতিবৃন্দ।

এসময় শান্তিগঞ্জ উপজেলা জামায়াত, বিএনপি, ছাত্রশিবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/