• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

শান্তিগঞ্জের দুর্গাপুরে ইফতার ও দোয়া মাহফিল

নোহান আরেফিন নেওয়াজ / ৮৬ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

বিএনপির প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য ছোয়াব আলী।

বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি নেতা লিয়াকত আলীর সভাপতিত্বে ও
এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের ওপর আস্থা রেখে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের পুণর্গঠনে ইতিমধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী ৫ বছরে বাংলাদেশকে তিনি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে রুপান্তর করবেন ইনশাআল্লাহ। এছাড়া সুনামগঞ্জ-৩ আসনের দুই উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন এই আসনের মানুষের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা কয়ছর আহমদ। আমরা সবাই আমাদের এমপিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি শান্তিগঞ্জ উপজেলাবাসীর সুখে দুষখে সবসময় পাশে ছিলাম, আগামীতেও থাকবো। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জেল খেটেছি। মামলা, হয়রানির শিকার হয়েছি৷ আগামীতেও আপনাদের অধিকার আদায়ে পাশে থাকবো। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত করে আমাকে এই অঞ্চলের মানুষের পাশে থাকার সুযোগ দান করবেন এই অনুরোধ করছি।

এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ জায়গীরদার, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ, বিএনপি নেতা বকুল আহমদ, দিলাল আহমদ, জামাল আহমদ, জুবেল মিয়া, আব্দুল হেলিম, জসিম উদ্দিন, ফয়েজ উদ্দিন, মানিক মিয়া, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া, উপজেলা কৃষকদল নেতা মাহবুব তালুকদার, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন, উপজেলা যুবদল নেতা যুবদল নেতা এমরান মিয়া, তোফায়েল মিয়া, মিজানুর রহমান, নুরুল হাসান প্রমূখ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/