সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা নবীনগর-এর মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকাল ১১ টায় মাদরাসার হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা আজির উদ্দীন।
মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মাওলানা কুহিনুর রহমান, মাওলানা মাহবুর রহমান, হাফিজ মাওলানা হোসাইন আহমদ,
মাওলানা সুহাইল আহমদ,কারী আলতাবুর রহমান,কারী রাজু আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মাসব্যাপী কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় ছাত্র-ছাত্রীদের অবিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে, অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও মাদরাসার সকল শুভাকাঙ্খীর ও দেশ প্রবাসের সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
https://slotbet.online/