সুনামগঞ্জের দিরাই উপজেলার হজরত শাহজালাল রহ. নূরানী মডেল মাদরাসায় মাসব্যাপি পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে মাদরাসায় শিক্ষক ছাত্র-ছাত্রীদের বিদায়ক্ষণ ছিল একদিকে শোকের মুহুর্ত হলেও অন্যদিনে শিক্ষার্থদের মাঝে ছিল আনন্দ আর ফলাফল জানার মহা আগ্রহ। মাসব্যাপি কুরআন প্রশিক্ষণের শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন মাদরাসার শিক্ষকরা।
এসময় কেন্দ্রের জিম্মাদার মাওলানা আরিফ বিল্লাহ আনসার বলেন; আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে দেশ এবং প্রবাস থেকে যারা-পুরষ্কার মেধা,শ্রম,ও মূল্যবাণ সময় দিয়ে সহযোগিতা করেছেন,সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ!
আল্লাহ পাক আপনাদের এই দান ও সহযোগিতাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ পাক কবুল করুন। এই প্রতিষ্ঠানটি যেন দ্বীনের আলোর মশাল হয়ে আজীবন জ্বলে থাকে, এই প্রার্থনা করি মহান রাব্বে কা’বার দরবারে।




