• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

নোহান আরেফিন নেওয়াজ / ২০ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বর্ণাঢ্য বৈশাখী শুভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শুভাযাত্রা বের হয়। শুভাযাত্রাটি শান্তিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহিদ মিনারে এসে শেষ হয়।

শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় বাউল শিল্পী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এসময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা, শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ ওলিউল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট। বৈশাখী শুভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখের ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজসহ নানা ইভেন্টের মাধ্যমে দিবসটি উদযাপন করেছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/