• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ

আহমদ আল কবীর চৌধুরী / ৩৭ সময় :
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

 

স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। দেশ এগিয়েছে উন্নয়নের মহাসড়কে। কিন্তু সুনামগঞ্জের ছাতক উপজেলার বুকো নদীর তীরে দাঁড়িয়ে আজও যেন সময় থমকে আছে বাদেশ্বড়ী, তারাপুর, সুড়িগাঁও-বাগারাইসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের জীবনে।

বর্ষা নামলেই নদী ফুলে ওঠে, আর সেই সাথে বাড়ে মানুষের দুর্ভোগ। ঘরে ঘরে নৌকা বাঁধা থাকে—এটাই যেন নিয়তি। বছরের বাকি সময়টুকুতে ভরসা এক টুকরো নড়বড়ে সাঁকো, যেখানে প্রতিটি পা ফেলা মানে শঙ্কা, প্রতিটি যাত্রা যেন অনিশ্চয়তার সাথে লড়াই।

সবচেয়ে করুণ চিত্র দেখা যায় স্কুলগামী শিশুদের জীবনে। বই-খাতা বুকে জড়িয়ে, কখনো নৌকায়, কখনো ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে তারা পৌঁছাতে চায় শিক্ষার আলোয়। অনেক সময় ভিজে যায় বই, থমকে যায় স্বপ্ন। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গিয়ে পরিবারকে পড়তে হয় চরম দুর্ভোগে—সময়মতো চিকিৎসা না পাওয়ার শঙ্কা যেন নিত্যসঙ্গী।

কৃষকের ঘাম ঝরা ফসল বাজারে নিতে গেলেও পোহাতে হয় ভোগান্তি। একটি সেতুর অভাবে এই জনপদের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য—সব কিছুই যেন পিছিয়ে পড়েছে বছরের পর বছর।

এলাকাবাসীর ভাষ্য, “আমাদের চাওয়া খুব বেশি কিছু নয়। বুকো নদীর ওপর একটি ছোট সেতু—এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের বাঁচার পথ।”

মাননীয় সংসদ সদস্যের সদয় দৃষ্টি কামনা করে তারা জানান, একটি সেতু নির্মাণ হলে বদলে যাবে হাজারো মানুষের জীবনচিত্র। কমবে দুর্ভোগ, জাগবে নতুন সম্ভাবনা।

উন্নয়নের অগ্রযাত্রায় পিছিয়ে পড়া এই জনপদের মানুষ আজও আশায় বুক বাঁধে—কবে শেষ হবে এই অপেক্ষা, কবে মিলবে কাঙ্ক্ষিত সেই সেতু?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/