• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান

অক্ষর ডেস্ক: / ২৭ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ক্রয় ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন গ্রিস প্রবাসী সমাজকর্মী ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক।

তাঁর পক্ষে বুধবার দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুদানের এই টাকা হস্তান্তর করেন আবদুল মালেকের ভাই দুলাল আহমদ। এসময় সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান।

এসময় বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সভাপতি শেখ মো. ফয়জুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান, বিদ্যালয়ের অভিভাবক কমিটির বিদ্যুৎসাহী সদস্য শফিক উদ্দিন, সদস্য হাজি ফখর মিয়া, সমাজকর্মী দুলাল আহমদ, ভমবমি বাজার পরিচালনা কমিটিন সাধারণ সম্পাদক সিতু মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ছালিক আহমদ এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক কেশবেন্দ্র ভৌমিক দিলীপ।

মুঠোফোনে আবদুল মালেক জানান, আমি চেষ্টা করছি প্রবাসে থেকেও মানুষের সাথে সংযুক্ত থাকার। গত কিছুদিন আগে দেশে গিয়ে ইশাখপুর-শ্রীরামপুর স্কুল ভিজিট করেছিলাম৷ তখন বলেছিলাম, সহযোগিতা করবো। আমি চেষ্টা করেছি আমার কথা রাখার। আমি চাই আমাদের ইউনিয়নের শিক্ষাখাত এগিয়ে যাক। চেষ্টা করবো মানুষের আশপাশে থাকার।

স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান কৃতজ্ঞকা প্রকাশ করে বলেন, আমরা মালেক সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতায় এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন- সমাজকর্মী জুয়েল চৌধুরী, ছাদ মিয়া, জুনু মিয়া, তেরাব আলী, সহকারি শিক্ষক উত্তম পুরকায়স্থ, মো. সোহরাব হোসেন, পরাণ সরকার, হাফসা খাতুন, আবু তাহের, সজীব মোহন দাশ, অপু দেবনাথ, সাগর দাশ সৈকত ও পাপিয়া রানী দে সহ আরো অনেকে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/