• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান শাপলা ট্রাজেডির গুপ্ত ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে হবে : সাআদ বিন জাকির

শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের

অক্ষর ডেস্ক: / ৬৫ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের ঘটনার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তা জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ৩য় সাধারণ সভায় এই দাবি উত্থাপন করা হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় দুপুর ২টা ৩০ মিনিটে এ সভা শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, নতুন প্রজন্ম যেন শাপলা চত্বরের ঘটনার সঠিক ইতিহাস জানতে পারে, সেজন্য ৫ মে’র প্রকৃত চিত্র পাঠ্যবইয়ে তুলে ধরা জরুরি। এছাড়া সভায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলিয়া’র সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সংশ্লিষ্ট মহলে জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংগঠনিক বিষয়ে সভায় সারাদেশে ছাত্র জমিয়তের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নতুন ইউনিট গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, সহসভাপতি কাউসার আহমাদ (ঢাকা), সহসভাপতি কাওছার আহমদ (সিলেট), সহসভাপতি আব্দুর রহমান সাব্বিত,
যুগ্ম সাধারণ সম্পাদক মুইনুল ইসলাম, সহসাধারণ মারুফ বিল্লাহ, সহসাধারণ সম্পাদক হাসান মাহমুদ,
সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান মানসুর, সহসাধারণ সম্পাদক বায়জিদ আহমাদ সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা বিভাগ), সহসাংগঠনিক সম্পাদক ফোরকান আলী (চট্টগ্রাম বিভাগ), সহসাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ (সিলেট বিভাগ), সহসাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক (খুলনা বিভাগ)।

এছাড়াও কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দফতর সম্পাদক জুবায়ের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফীন, সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/