• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা ব্রাজিলে কেমন আছেন ফ্রিল্যান্স ফটো সাংবাদিক শাহনূর রুমেন জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সৈয়দ জহর গুরুতর আহত ক্যাম্পাসে আদর্শহীন ছাত্র রাজনীতির অবসান চাই দোয়ারাবাজারে ইরার বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক  আসামী তাহিদুল গ্রেফতার মধ্যনগর পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত আসছে আনোয়ার পারভেজের নতুন বই ‘মধ্যবয়সী নারী’: এক অদম্য জীবনযুদ্ধের গল্প শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় থমকে গেল কুরআনে হাফিজ হওয়ার স্বপ্ন জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান

ছাতক উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে ৫ ই মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অক্ষর ডেস্ক: / ৪৪ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে-২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫মে মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় ছাতক শহরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্ব ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ সঞ্চালনায় ছাত্রনেতা হাফিজ সাইফুর রহমান এর তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক (উত্তর)যুব জমিয়তের সেক্রেটারি মাওঃ হুসাইন আহমদ, বিষেশ অতিথি পৌর শাখার সদস্য সচিব মাওঃ আল-আমিন, প্রবাস থেকে ভিডিও কলে বক্তব্য করছিলেন উপজেলা,ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি ছাত্রনেতা মাওঃ আহমেদ  সহ-সভাপতি ছাত্রনেতা জাবেদ আহমদ, সেক্রেটারি হাফিজ ফররুখ নূরী, সাবেক প্রচার সম্পাদক ছাত্রনেতা হাফিজ নূর আহমদ, সাবেক ছাত্রনেতা মুফাজ্জল হোসেন,
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক ছাত্রনেতা হাফিজ মনির আহমদ, ছাত্রনেতা আবু তাহের,ছাত্রনেতা সোহেল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ২০১৩ সালের ৫ই মে’র ঘটনার স্মৃতিচারণ করে বলেন: ২০১৩ সালের সেই সমাবেশটি ছিল মূলত একটি ঈমানি ও আদর্শিক আন্দোলন। বক্তারা অভিযোগ করেন, তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার রাতের আঁধারে বাতি নিভিয়ে নিরস্ত্র মানুষের ওপর বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল। বক্তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।​সভার শেষ পর্যায়ে শাপলা চত্বরের ঘটনায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/