রাজনীতি

জমিয়তে উলামায়ে ইসলাম সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ৮ মে ২০২৬ · ৪:৫৭ পিএম

 

আজ শুক্রবার (৮ মে) বিকাল ৪ ঘটিকায় সৈয়দপুর বাজার জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন- সাবেক সভাপতি মাওলানা সৈয়দ রশিদ আহমদ এবং আহবায়ক মুফতি সৈয়দ শামীম আহমদ।

কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আমিনুল ইসলাম রাজু’র পরিচালনায় অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন :
জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা
সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান মোরাদাবাদী, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান শাসননবী, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ গুলজার আহমদ, উপজেলা জমিয়তের সহ সাহিত্য সম্পাদক মাওলানা সৈয়দ নঈম আহমদ, অফিস সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের সাবেক সহ-সভাপতি মাওলানা মকছুদ আলী মুছান্না, সহ-সভাপতি মাওলানা ইসলাম উদ্দীন, সহ-সভাপতি মাওলানা সৈয়দ মারজান ফিদাউর, সাবেক সেক্রেটারি, মাওলানা আখতার হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ বিলাল আহমদ, জমিয়ত নেতা হাফিজ সৈয়দ নুর আলী, মাওলানা সৈয়দ আবিদ সরদার, মাওলানা আবু খালেদ, মাওলানা নাহিদ আহমদ, ডা: আব্দুল কাদির, মাওলানা হাফিজুর রহমান।
মৌলভী নুরুল ইসলাম। যুবনেতা মাওলানা ইয়াকুব আহমদ, ছাত্রনেতা হাফিজ আসজদ আহমদ, রিজান আহমদ, তাফসির আহমদ, রিজাদ আহমদ, হেলাল আহমদ, নাহিদ আহমদ প্রমুখ।

কাউন্সিলে- মুফতি সৈয়দ শামীম আহমদকে সভাপতি ও মাওলানা আমিনুল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সৈয়দ আবিদ সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন : উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।

সম্পর্কিত সংবাদ