রাজনীতি

ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১৭ মে ২০২৬ · ৬:১৮ পিএম

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন শাখার কাজকে আরো গতিশীল করতে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে ) বিকাল ৪ টায় স্থানীয় ভাতগাঁও ভমবমি বাজারেরর অফিস কক্ষে, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ছিদ্দিকুর রহমান পাপ্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহববায়ক ওবায়দুল করীম মাসুম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব- সাহাদাত হোসেন কামরান।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলকে গতিশীল করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তারা।

বক্তারা বলেন; ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সৎ, ত্যাগী ও মানবিক রাজনৈতিক গ্রহণযোগ্যতা গড়ে তুলতে হবে।
এই ভিত্তির ওপর দাঁড়িয়ে তোমরা আগামির নেতৃত্বের পথে হাটতে হবে।এভাবে কাজ করলে দল অবশ্যই যথাযথ মূল্যায়ন করবে।

এই সময় উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলম, সাদিকুল ইসলাম, আনিসুল, রাহেল, অলিউর, জীবন মিয়া, জিলানী আহমদ সহ আর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত সংবাদ