শীর্ষ সংবাদ

শেরপুরে মুতিউল মুরসালিনের উদ্যোগে রাস্তা ড্রেসিং, ইউএনওর আশ্বাসে স্বস্তিতে এলাকাবাসী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৯ জুন ২০২৬ · ২:০৮ পিএম

 

সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজেরাই উদ্যোগ নিলেন শেরপুরের যুবকরা। বছরের পর বছর কাদা-জলে নাকাল হয়ে পড়া নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউপির ৭ নং ওয়ার্ডের শেরপুর গ্রামের কাঁচা রাস্তাটি স্বেচ্ছাশ্রমে ড্রেসিং করে চলাচলের উপযোগী করে তুললেন তারা।

৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সম্পাদক ও সমাজকর্মী মুতিউল মুরসালিনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল থেকে চলে এই রাস্তা সংস্কার। কোদাল-বেলচা হাতে আবু জায়েদ, ছানাউল্লাহ, শোয়াইব, সোহান ও নাবিলসহ স্থানীয় যুবকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তাদের নিরলস শ্রমের প্রতি কৃতজ্ঞতা জানান মুতিউল মুরসালিন।

স্থানীয়দের প্রতিক্রিয়া:
এলাকার মানুষ বলছেন, সরকারি বরাদ্দ আসার আগেই মেম্বার পদপ্রার্থী কাজে নেমে গেছেন। এটাই তার কাজের প্রমাণ। ইনশাআল্লাহ, এই লোককে দিয়ে এলাকার উন্নতি হবে। তার এই উদ্যোগে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ইউএনওর আশ্বাস:
দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে মুতিউল মুরসালিন বলেন, ‘আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই যে, আমাদের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান শীঘ্রই ঘটবে ইনশাআল্লাহ। আমি একাধিকবার ইউএনও স্যারের কাছে এই রাস্তার জন্য গিয়েছি এবং আলহামদুলিল্লাহ তাঁকে বোঝাতে সক্ষম হয়েছি। ফলে তিনি আশ্বাস দিয়েছেন, তাঁর হাতে বরাদ্দ এলেই রাস্তায় আপাতত চলাচলের জন্য ভাঙা ইট-রাবিশ তথা উপযোগী সামগ্রী দিয়ে মেরামতের ব্যবস্থা করবেন।’

এলাকার উন্নয়নপ্রেমী মুতিউল মুরসালিন আরও বলেন, ‘যুবকরা এইভাবে আমাকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ খুব বেশিদিন নয়—শেরপুরের ভাগ্য বদলাবেই।

সম্পর্কিত সংবাদ