লাজনাতুন নূছরা সমাজ কল্যাণ সংস্থা, কাজিহাটা’র উদ্যোগে প্রবাসগামী নির্বাহী সদস্য মোঃ শিব্বির আহমদকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাত ৯টায় শিব্বির আহমদের নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। সংস্থার সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্থার কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে সংস্থার সম্মানিত নির্বাহী সদস্য মোঃ শিব্বির আহমদকে তাঁর প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা তাঁর কর্মময় ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি আন্তরিক আপ্যায়ন পর্ব আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ করে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মাওলানা হুসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির (কিবরিয়া), প্রচার সম্পাদক মো. গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক আহসান হাবিব, সহ-অর্থ সম্পাদক কলিম উদ্দিন, নির্বাহী সদস্য রুহুল আমিন রুহুল, জামিল আহমদ, জসিম উদ্দিনসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সহ-সভাপতি মাওলানা হুসাইন আহমদের বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




