রাজনীতি

প্রচারণার প্রথম দিনেই ব্যাপক সাড়া পেলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালিক মালেক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ · ২:৩৭ পিএম

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের প্রচারণা ঘিরে ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এর আগে পোস্টার, ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে এলাকাবাসীর কাছে শুভেচ্ছা বিনিময় করে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) প্রথমবারের মতো ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিনগর গ্রামের রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা হল রুম থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচারণা শুরু করেন।

প্রচারণায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটারদের উপস্থিতি ও আগ্রহে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা বিরাজ করছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা।

এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, “ভোটারদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করছি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এলাকার উন্নয়নে আগাম কোনো প্রতিশ্রুতির গল্প নয়, জনগণের আস্থা পেলে বাস্তব কাজের মাধ্যমে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

সম্পর্কিত সংবাদ