রাজনীতি

টাঙ্গুয়ার হাওরে কারানির্যাতিত নেতাদের সংবর্ধনা: সম্মাননায় ভূষিত বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ১৩ জুন ২০২৬ · ৫:৫১ পিএম

 

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল-এর উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে কারানির্যাতিত নেতাদের সম্মাননা প্রদান ও ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কারানির্যাতিত এবং ত্যাগী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান এবং নির্যাতন-নিপীড়ন সহ্য করে দলের প্রতি নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন নেতাকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, কারানির্যাতিত নেতা আব্দুল কাইয়ুম মজনু সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেসব নেতাকর্মী কারানির্যাতন, মামলা-হামলা ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন, তাদের অবদান দল ও দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ