রাজনীতি

নিজ গ্রাম দরগাপাশার পশ্চিমপাড়ায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালিক মালেকের উঠান বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১৫ জুন ২০২৬ · ৫:২৮ পিএম

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সমাজসেবক, শিক্ষানুরাগী ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক মালেকের পক্ষে তাঁর নিজ গ্রামের পশ্চিমপাড়ায় এক বিশাল ও প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​গ্রামের মুরব্বি, যুবসমাজ ও সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

​বৈঠকে উপস্থিত গ্রামবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, “দরগাপাশা গ্রামের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তারা মোহাম্মদ আব্দুল মালিক মালেককে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাঁর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এসময় সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল মালিক মালেক গ্রামবাসীর এই অভূতপূর্ব ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “দরগাপাশা আমার জন্মস্থান। এখানেই আমার বেড়ে ওঠা,এই গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার কর্তব্য। আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, তা আমাকে আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে কাজ করার আরও বড় শক্তি ও প্রেরণা জোগাবে। নির্বাচিত হতে পারলে নিজ গ্রামসহ পুরো ইউনিয়নের প্রতিটি গ্রামের ঐতিহ্য রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি নিজেকে উৎসর্গ করব।”

​বৈঠকে গ্রামের যুবসমাজের প্রতিনিধিরা জানান, তরুণেরা এবার মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ইউনিয়ন গঠনে আব্দুল মালিক মালেকের পক্ষে মাঠে থেকে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত।।

সম্পর্কিত সংবাদ