সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় সুহেল কমিউনিটি সেন্টারে আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ শান্তিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায়, বক্তব্য দেন, সচেতন নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা, মোঃ ফরিদুর রহমান, সিনিয়র উপদেষ্টা ইরান উদ্দীন, সিনিয়র সহসভাপতি, ফারুক মিয়া, উপদেষ্টা, মাস্টার রাধিকা রঞ্জন তালুকদার, মোঃ রাজা মিয়া,জিয়াউর রহমান তুহিন,মোঃ হাসান মিয়া এবং পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সিতু মিয়া এবং কোষাধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন,মাওলানা তাকবির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সচেতন নাগরিক পরিষদ দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠানে-১৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ফরিদুর রহমান।
- এসময় সচেতন নাগরিক পরিষদের পক্ষ থেকে পরিষদের সকল উপদেষ্টাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।
সম্মেলনে উপস্থিত অতিথিরা সচেতন নাগরিক পরিষদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- এসময় সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: লন্ডন প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী রেজাউল কবির জায়গীরদার রাজা ভিডিও বার্তায় বলেন,
আমি সুদূর প্রবাসে থাকলেও আমার শেকড় হচ্ছে বাংলাদেশে।সেখানেই আমার বেড়ে ওঠা। দেশ ও দেশের মানুষের প্রতি আমার সবসময়ই আলাদা একটা টান থাকে।
আপনাদের সাথে নিয়ে শান্তিগঞ্জের দরিদ্র অসহায় মানুষের জন্য কিছু করে যেতে পারলে আমার জীবনকে স্বার্থক মনে করব।




