শিক্ষা

ঐতিহাসিক ৫০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন ঘিরে জামেয়া সৈয়দপুরে জরুরি পরামর্শ সভা বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ১৭ জুন ২০২৬ · ৬:০১ পিএম

জামেয়া সৈয়দপুরের ঐতিহাসিক ৫০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় জামেয়া মিলনায়তনে আবনা (সাবেক ছাত্র), ফুযালা ও হুফফাজদের এক জরুরি পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।

সভায় মহাসম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ, বাস্তবায়ন কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজকরা জানান, জামেয়ার ইতিহাসের অন্যতম বৃহৎ এই মহাসম্মেলনকে সফল ও সার্থক করতে সকল আবনার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সভাকে ফলপ্রসূ করার আহ্বান করছি।

এছাড়া, আবনায়ে জামেয়া সৈয়দপুরের যাদের নজরে এ আহ্বান পৌঁছাবে, তাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্যদের অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আবনায়ে জামেয়া সৈয়দপুরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে আগ্রহীদের ০১৭৬৮-৩৩০৭১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।।

সম্পর্কিত সংবাদ